সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইনস্টা অ্যাকাউন্টে এক লাখ ছাড়ালেন দীঘি

অনলাইন ডেস্ক :

প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। সেই দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। এরইমধ্যে বড় পর্দায় তার অভিষেক হয়েছে। ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দীঘি। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। কিছুদিন আগে ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মও প্রকাশ্যে এসেছে তার। এ নায়িকা সোশ্যাল মিডিয়ায়ও বেশ আলোচিত। তাকে নিয়ে চর্চা হয়, আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন ছবি ও টিকটক করে নিজেকে অলোচনায় রাখেন তিনি। ইনস্টাগ্রামেও সক্রিয় দীঘি। সেখানে নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী ছাড়িয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত দীঘি। আনন্দ প্রকাশ করে তিনি অনুসারীদের বললেন, ১ লাখ, ইয়েসস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।