সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

নিরবের হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন শিল্পা শেঠি

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক নিরবের হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা শিল্পা শেঠি। শনিবার রাতে ঢাকার একটি বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পা। সেখানে তিনি নায়ক নিরবের হাতে সম্মাননা তুলে দেন। বলিউডের এক সময়কার শীর্ষ এ নায়িকার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে পেরে নিরব নিজেও বেশ সম্মানিত বোধ করছেন উল্লেখ করে বলেন বলেন, তিনি বলিউডের সুপারস্টার নায়িকাদের একজন। ছোটবেলা বহু ছবি দেখেছি। তার মতো তারকার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। জানা যায়, বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উৎসাহিত করার জন্য নিরব ছাড়াও শিল্পা শেঠির হাত থেকে সম্মাননা নেন বুবলী, পূজা চেরী, ভাবনা। শিল্পার উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ছিল ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরো অনেক আয়োজন। এ ছাড়া অনুষ্ঠানে গান পরিবেশ করেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মঞ্চে উঠেই ‘বাজীগর’ ছবির নায়িকা শিল্পা বলেন ‘কেমন আছেন সবাই?’ শুধু এইটুকুই বাংলা জানি (ইংরেজিতে)! পুরস্কার দেয়ার পর তিনি বলেন, সবার পুরস্কার পেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় অংশগ্রহণ করাটাও পুরস্কারের চেয়ে কম কিছু নয়। সফলতার চেয়ে আত্মতৃপ্তি গুরুত্বপূর্ণ।