সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এবার নারী ‘ফিনালিসিমায়’ লড়বে ব্রাজিল-ইংল্যান্ড

অনলাইন ডেস্ক :

এবারের নারী কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল। আর নারী ইউরোতে জার্মানিকে হারিয়ে ৫৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে ইংল্যান্ড। আরও একটি শিরোপা জয়ের সুযোগ পাচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন দল। প্রথমবারের মত হতে যাওয়া নারী ‘ফিনালিসিমায়’ মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবারের লাতিন আমেরিকায় দাপুটে ফুটবল উপহার দিয়েছে ব্রাজিলের মেয়েরা। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত; অপরাজিত থেকে ছন্দময় ফুটবল খেলে শিরোপা জিতেছে তাঁরা। ফাইনালে কলম্বিয়ার বাঁধা পেরিয়ে ১-০ গোলে জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখে ব্রাজিল। এদিকে তৃতীয়বারের চেষ্টায় ইউরোর ফাইনাল জয় করেছে ইংল্যান্ডের মেয়েরা। আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ নগরে উৎসবের উপলক্ষ এনে দিয়েছে সারিনা ভিগমানের দল। ব্রাজিল ও ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি হবে ইংল্যান্ডের মাটিতে। তবে এখনো দিন-ক্ষণ চূড়ান্ত হয়নি। গত জুনে ছেলেদের ফিনালিসিমায় ইউরোপ চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।