সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান

অনলাইন ডেস্ক :

প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিরাপত্তার জন্য নিজের সঙ্গে অস্ত্র রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। অবশেষে সেই অনুমতি পেলেন তিনি। সালমানের সঙ্গে কয়েকজন দেহরক্ষী সবসময়েই থাকেন। তবুও বাড়তি নিরাপত্তার জন্য অস্ত্র রাখার লাইসেন্সের আবেদন করেছিলেন অভিনেতা। গত ২২ জুলাই সালমান খান মুম্বাই পুলিশের হেড কোয়াটারে গিয়ে এই আবেদন করেছেন সালমান। রোববার লাইসেন্স দেয়া হয় অভিনেতাকে। গত ২৯ মে পাঞ্জাবের মানসার কাছে গায়ক সিধু মুসেওয়ালাকে গুলি করে হত্যা করার কয়েকদিন পর জুন মাসে সালমান এবং তার বাবা সেলিম খান প্রাণনাশের হুমকি পান। এই ঘটনার নেপথ্যে গায়ক সিধু মুসে ওয়ালার খুনের মামলার অন্যতম চক্রী লরেন্স বিষ্ণোই। হুমকির পরই বাড়িয়ে দেওয়া হয় সালমানের নিরাপত্তা। শুধু সালমান নয়, তার আইনজীবী হস্তি মল সারস্বতকেও প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস