সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

আমি কি মেশিন আবার বাচ্চা হবে: কারিনা

অনলাইন ডেস্ক :

স্বামী-সন্তান নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সেখান থেকে শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে গুঞ্জন ওঠে, তৃতীয়বারের মতো মা হতে চলেছেন তিনি। বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হলে ইনস্টাগ্রামে পোস্টে এ অভিনেত্রী জানান, এই গুঞ্জন সত্যি নয়। লন্ডন থেকে ভারতে ফিরে বিষয়টি নিয়ে ফের মুখ খুলেছেন কারিনা। হিন্দুস্তান টাইমসকে এই অভিনেত্রী বলেনÑ‘আমি কি মেশিন আবার বাচ্চা হবে? এই পছন্দটা আমার উপরে ছেড়ে দিন।’ অন্তর্জালে ছড়িয়েপড়া ছবির বিষয়ে গত ২০ জুলাই মধ্যরাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে এই অভিনেত্রী লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে, দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই তার অনেক অবদান।’ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ১৬ অক্টোবর সাইফ আলীকে বিয়ে করেন কারিনা। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।