সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

স্বামীর বয়স প্রসঙ্গে মুখ খুললেন পূর্ণিমা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হলে তার স্বামীর বয়স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে ওঠে। অনেকটা বাধ্য হয়েই তার জবাব দিলেন পূর্ণিমা। পূর্ণিমার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পূর্ণিমার চেয়ে তার বয়স কম হওয়ায় সমালোচনার সূত্রপাত। এ প্রসঙ্গে পূর্ণিমা গণমাধ্যমে জানান, বিয়ের আগে থেকেই তিনি এ ধারণা করেছিলেন। এজন্য প্রস্তুতিও নিয়ে রেখেছেন সমালোচনা সহ্য করার। পূর্ণিমা বলেন, ‘যারা এসব লেখেন, না লিখতে পারলে তারা ভালো থাকবেন না। তাদের মন খিটখিট করবে। আমাকে দুই-তিনটা গালি দিতে না পারলে উল্টো পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি করবেন তারা। আমাকে নিয়ে এভাবে গালাগালি করে যদি তাদের শান্তি লাগে, আমি খুশি।’ সোশ্যাল মিডিয়ায় পূর্ণিমার ছবিতে গালমন্দ করে যারা কমেন্টস করছেন তাদের শুভ কামনা জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমার ছবি পোস্ট করে দু-চারটা গালি দিক, তাতে আমার কোনো সমস্যা নেই। তবু তারা শান্তিতে থাক, সুখে থাক, সুস্থ থাক।’ গত ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কাজের সূত্র ধরেই তাদের পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিয়ে।