সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি শুরু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ছয়দিন বন্ধ থাকার পর আজ রবিবার (২৫ জুলাই) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়েছে। সকাল ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সকল ধরণের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ১৯-২৪ জুলাই পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ফলে এ কয়দিন বন্দর দিয়ে আমদানিকৃত কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করেনি। আজ ২৫ জুলাই সকাল ১১টা থেকে যথারীতি বন্দর দিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।