সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সৃজিতের নির্মাণে রহস্যময় বাঁধন

বিনোদন ডেস্ক:

বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যাতনামা রেস্তোরাঁ এবং তার চেয়েও অদ্ভুত সেটির নাম- ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। কিন্তু এটি কেন জনপ্রিয়- সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। রেস্তোরাঁটি শুধু জনপ্রিয়ই নয়, রহস্যঘেরা-ও। তারচেয়েও রহস্যময় এর মালিক মুসকান জুবেরী ওরফে ঢাকাই অভিনেত্রী আজমেরী হক বাঁধন! রোববার বেলা ১১টায় ইউটিউব-ফেসবুকে অবমুক্ত হলো সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র আড়াই মিনিট দৈর্ঘ্যরে ট্রেলার। এর আগে ১৫ জুলাই প্রকাশ হয়েছি ছোট্ট টিজার। এবার সেটিরই বিস্তারিত রূপ দেখা গেলো। টিজারের মতো ট্রেলারটি প্রকাশ হতেই আলোচনা শুরু হলো। আর তার বেশিরভাগ অংশেই আছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যিনি সম্প্রতি কান উৎসবে উড়িয়ে এলেন বাংলাদেশের পতাকা, ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সূত্র ধরে। কানে ‘রেহানা মরিয়ম নূর’ প্রশংসিত হওয়ায় কলকাতায়ও বাঁধনকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। এরমধ্যে এক এক করে উন্মুক্ত হচ্ছে সৃজিতের মুসকান ঝলক। প্রাসঙ্গিকভাবেই নেটমাধ্যমে দু’জনকে নিয়ে চলছে আলোচনা। এছাড়া ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’র ট্রেলারে বাঁধনের উপস্থিতিও বেশ চমকপ্রদ ও রহস্যঘেরা। তার ভাষায়, ‘আমি মুসকান পড়েছি, মুগ্ধ হয়েছি। মুসকান জুবেরীর চরিত্রে অভিনয় করে আমি সত্যি গ্রেটফুল। এই চরিত্রের বিভিন্ন শেড রয়েছে, সেটাই আমাকে মুগ্ধ করেছে। এজন্য লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে সাধুবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই নির্মাতা সৃজিতকে।’ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত; থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকে। এদিকে ভারতের নামজাদা নির্মাতা সৃজিত ঢাকাই অভিনেত্রী বাঁধনকে আগেই জানালেন টুপিখোলা সম্মান। প্রকাশ্যে নেটমাধ্যমে বললেন, ‘ফাইনালি শেষ করলাম #জঊককঅ (রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি)’-এর ডাবিং-আবহসংগীত। কাজটি শেষ করার পর একটা কথাই বলতে চাই, বাঁধন তার চরিত্রটির জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, সেটির জন্য তাকে টুপিখোলা সম্মান জানাই।’ ১৩ আগস্ট এটি হইচই-এ উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।