সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কোহলি আর কত ছুটি কাটাবে: মাঞ্জরেকার

অনলাইন ডেস্ক :

বিরাট কোহলিকে ছন্দে ফেরাতে ভারতের সাবেক ক্রিকেটারের অনেকের পরামর্শ, তাকে ক্রিকেট থেকে কিছুদিন দূরে রাখা। বিশ্রাম কিংবা বিরতি দেওয়া। তবে সঞ্জয় মাঞ্জরেকারের ভাবনা পুরো উল্টো। এই ধারাভাষ্যকার ও সাবেক ব্যাটসম্যানের মতে, যথেষ্টই বিরতি দেওয়া হয়েছে কোহলিকে। ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে বরং তিনি দেখতে চান ভারতের হয়ে প্রতিটি ম্যাচে। গত মাসে ইংল্যান্ড সফরে সব ম্যাচে খেলানো হয়নি কোহলিকে। এরপর চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হয়নি তাকে। বিশ্রাম দেওয়া হয়েছে সামনের জিম্বাবুয়ে সফর থেকেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ভারতের ২০ ম্যাচের স্রেফ ৪টিতে দেখা গেছে কোহলিকে। এসব মনে করিয়ে দিয়েই ‘স্পোর্টস ওভার দা টপ’ শো-তে মাঞ্জরেকার প্রশ্ন তুললেন কোহলির একের পর এক বিরতি নিয়ে। “আমার মনে হয়, যতটা সম্ভব তাদের উচিত, বিরাট কোহলিকে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে খেলানো, সংস্করণ যেটাই হোক। কারণ, বিরাটের যথেষ্ট বিশ্রাম হয়েছে। লোকে পরামর্শ দিচ্ছে যে তাকে বিরতি দেওয়া উচিত। কিন্তু তার বিরতি তো হয়েছেই! গত দুই বছরে দেখুন, খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট সে খেলেনি।” “হয়তো এমন কোনো যুক্তি আছে, যা আমরা জানি না। হয়তো বিরাট কোহলির সঙ্গে তাদের কথা হয়েছে। তবে আমার ব্যক্তিমত মত হলো, কোহলি যত ম্যাচ খেলবে, বিশেষ করে এই ম্যাচগুলি খেললে তার জন্য ভালো হতো।” এই মাসের শেষে এশিয়া কাপে অবশ্য কোহলিকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।