সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

চ্যাম্পিয়ন্স লিগেও অফসাইড প্রযুক্তি

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে ‘সেমি-অটোমেটিক’ অফসাইড প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত আগেই হয়েছে। অফসাইডের সিদ্ধান্ত আরও নিখুঁত ও দ্রুত করতে উদ্ভাবিত এই প্রযুক্তির ব্যবহার হতে যাচ্ছে আরও আগে। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ও তার আগে আগামী সপ্তাহে উয়েফা সুপার কাপেও থাকবে এই প্রযুক্তি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা বুধবার সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে ‘সেমি-অটোমেটিক’ অফসাইড প্রযুক্তি ব্যবহারের কথা জানায়। মাঠের চারপাশে বসানো বিশেষ ক্যামেরার সাহায্যে খেলোয়াড়দের বডি পয়েন্ট ট্র্যাক করা হবে। আর বলে চিপ বসানো থাকবে। এই প্রযুক্তি ভিএআরে সিদ্ধান্ত নেওয়াটা আরও সহজ হবে। ফুটবল ম্যাচে অফসাইড নিয়ে বিতর্ক অনেক পুরনো একটি বিষয়। বলা যায়, প্রায় প্রতি ম্যাচে এ নিয়ে থেকে যায় প্রশ্ন। ‘ভিডিও অ্যাসিসটেন্স রেফারি’ বা ভিএআর প্রযুক্তি আসার পর সমস্যা অনেকটা কেটে গেলেও কিছু বিতর্ক রয়েই যায়। তাছাড়া এটি বেশ সময়সাপেক্ষ, তাই ম্যাচ তার স্বাভাবিক গতি হারানোয় ফুটবলের সৌন্দর্য্যও নষ্ট হয় বলে অনেকের অভিযোগ। সেখানে নতুন এই ‘সেমি-অটোমেটিক’ অফসাইড প্রযুক্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেমন গতি আনবে, তেমনি তা নির্ভুলও হবে বলে সংশ্লিষ্টদের ধারণা। এক দশকের কম সময় আগেও যা ছিল কল্পনা। আগামী বুধবার উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বরে।