সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গার্মেন্টস কর্মী নিহত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সাটুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সাটুরিয়া উপজেলার ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বেলা ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় হোসেন উপজেলার রাধানগর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, হৃদয় হোসেন ও মনির হোসেন ধামরাইয়ের একেএইচ ইকো এ্যাপারেল্স গার্মেন্টেসে শ্রমিকের কাজ করেন এবং সকালে মোটরসাইকেল যোগে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে সাটুরিয়ার ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় এবং খাদের পাশের নারিকেল গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, হাসপাতালে নিয়ে গেলে সেখানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক হৃদয় হোসেকে মৃত বলে ঘোষনা করেন। তার মোটরসাইকেলের পিছনে সহকর্মী মনির হোসেন বর্তমানে এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এঘটনায় সাটুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।