সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

টিকা নিতে ১ কোটির বেশি মানুষের নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক :

দেশে করোনা টিকা গ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা বেড়েই চলেছে। গত শনিবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডাইরেক্টর) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকা সংক্রান্ত এক তথ্যে বিষয়টি জানা যায়। এতে বলা হয়, ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন চার হাজার ১৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ২১ জন। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা মোট ৫০ হাজার ২১৭ জন হয়েছে। এদিকে গত শনিবার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮৪ জন ও নারী ৩৪ জন। এছাড়া গত শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৫৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৭৩২ জন ও নারী ১৩ হাজার ৮৫৪ জন। এ পর্যন্ত মডার্নার প্রথম ডোজের টিকা নিলেন ৩ লাখ ৬ হাজার ১২৩ জনে।
একই দিনে সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ২২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩ হাজার ১৮০ জন ও নারী ৪৯ হাজার ৭৮৪ জন। এ পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭২ হাজার ৬২৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক হাজার ২২৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬৮৬ জন ও নারী ৫৪২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৭ জনে।