সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সমালোচনা

অনলাইন ডেস্ক :

আসন্ন এশিয়া কাপের শুরুতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে। ‘হাইভোল্টেজ’ এই ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা, চলছে নানা আলোচনা। এই ম্যাচ নিয়ে শুরু হয়েছে ভবিষ্যদ্বাণী। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফের মতে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার ভারতের অনেক ক্ষতি করেছে। আগামী ২৮ আগস্ট ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে এশিয়া কাপে। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও হবে তাদের দেখা। এই দুই ম্যাচের আগে ঘুরেফিরে গত বিশ্বকাপের ম্যাচ নিয়ে আলোচনা স্বাভাবিক। ওই হারের পর ভারত এখনও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে লড়ছে মনে করেন লতিফ। এবং ভারত ভালোভাবে নিজেদের তৈরি করছে বিশ্বাস সাবেক এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ইউটিউব চ্যানেলে লতিফ বললেন, ‘আমি মনে করি না বিশ্বকাপ তাদের (ভারত) মনে আছে। তারা সিরিজ ধরে ধরে এগোচ্ছে, মনে রাখতে হবে প্রতি সিরিজে দলগুলো বদলে যাচ্ছে। তাদের মনোযোগ থাকবে এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে হার ভারতীয় দলের অনেক ক্ষতি করেছে, তাই তারা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।’ এশিয়া কাপ ভারত জিততে পারে বিশ্বাস লতিফের। সব খেলোয়াড়কে পেলে তারা ফেভারিট হিসেবে টুর্নামেন্টে অংশ নিবে মনে করেন তিনি, ‘আপনি যত খুশি সিরিজ খেলতে পারেন, কিন্তু ভারত ও পাকিস্তান ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ থাকবে। আমি বিশ্বাস করি ভারতীয় দল, বোর্ড ও ম্যানেজমেন্ট এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে গুরুতর দৃষ্টি দেবে। তারা এশিয়া কাপ জিততে চায় এবং যদি সব খেলোয়াড়কে পায়, ভারত হতে যাচ্ছে ফেভারিট দল।’