সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

এমএলএসের দলে যোগ দিলেন রিকি পুস

অনলাইন ডেস্ক :

বার্সেলোনার মূল দলে অভিষেকের পর শুরুতে আলো ছড়ালেও পরে নানা কারণে আর থিতু হতে পারেননি রিকি পুস। এবার তাকে ছেড়েই দিল কাতালান ক্লাবটি। মেজর লিগ সকারের দল লস এঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। উভয় ক্লাব বৃহস্পতিবার পুসের দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। ট্রান্সফার ফির বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। চুক্তি অনুযায়ী, ২২ বছর বয়সী খেলোয়াড়কে ফের কিনে নেওয়ার অধিকার থাকছে বার্সেলোনার। আবার অন্য কোনো ক্লাবে তাকে বিক্রি করা হলে ট্রান্সফার ফির ৫০ শতাংশ অর্থ পাবে লা লিগার দলটি। বার্সেলোনার অ্যাকাডেমিতে বেড়ে ওঠা পুসের সঙ্গে গ্যালাক্সির চুক্তির আনুষ্ঠানিকতা অবশ্য এখনও বাকি। ভিসা প্রাপ্তি সাপেক্ষে সাড়ে তিন বছরের চুক্তি করবেন এই তিনি। ২০২৫ মৌসুমের শেষ পর্যন্ত দলটিতে খেলবেন তিনি। ২০১৮ সালে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেকের পর থেকে সেখানে সব মিলিয়ে খেলেছেন ৫৭ ম্যাচ, গোল করেছেন দুটি।