সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

প্রিমিয়ার লিগে হালান্ডের অনীহা

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা প্রতিদ্বন্দ্বিদের সতর্ক করে দিয়ে আর্লিং ব্রত হালান্ড বলেছেন, ইংলিশ ফুটবলের প্রতিযোগিতামুলক পরিবেশ তাকে আরো উন্নত করবে। আগামী রোববার ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে অভিষিক্ত হতে যাচ্ছেন নরওয়ের এই ফুটবল তারকা। এই গ্রীষ্মে সবচেয়ে আলোচিত দল বদল ছিল হালান্ডের প্রিমিয়ার লিগে আগমন। এবারের দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০টি শীর্ষ ক্লাব এক বিলিয়ন পাউন্ডেরও বেশী টাকা ব্যয় করেছে। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করার পর শীর্ষ ক্লাবগুলোর দৃষ্টি পড়ে ২২ বছর বয়সী হালান্ডের উপর। তবে এই তারকা বলেছেন পেপ গার্দিওলার অধীনে খেলার ইচ্ছে থেকেই ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন তিনি। স্কাই স্পোর্টসকে হালান্ড বলেন, ‘একজন তরুন খেলোয়াড় হিসেবে নিজের উন্নতির জন্য, বিভিন্ন কৌশল রপ্ত করার জন্য ইংল্যান্ডের সেরা দল এবং পেপ গার্দিওলার মতো কোচের অধীনে খেলতে হবে। আমি ফুটবলকে পছন্দ করার কারণ হচ্ছে এখানে সব সময় নিজের উন্নতি করা যায় এবং সব সময় ভালো করার সুযোগ থাকে।’ পঞ্চম ক্লাব হিসেবে ইংলিশ চ্যাম্পিয়ন শিবিরে যোগ দিয়েছেন হালান্ড। ডর্টমুন্ডে যোগ দেয়ার আগে ব্রাইন, মলদে ও রেড বুল সালজবার্গে খেলেছেন তিনি। হালান্ড বলেন, ‘সুবিধাজনক অবস্থান থেকে বেরিয়ে আসাও এই খেলার একটি অংশ যেটি আমি করে যাচ্ছি। আমাকে আরো বেশী বিকশিত হতে হবে তাই আমি এটিকে পছন্দ করি। সেই সঙ্গে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’ তিনি বলেন, ‘আমি এমন একজন খেলোয়াড় যিনি গোলের জন্য ক্ষুধার্ত। যে প্রতিটি ম্যাচ জিততে চায় এবং নিজের শতভাগ উজাড় করে খেলে। এগুলো সাধারণ বিষয় হলেও বেশ গুরুত্বপুর্ন’।