সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশের বিভিন্ন জেলায় ক’রোনা ও উপসর্গে ১৪০ জনের মৃ’ত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। প্রতিযোগিতা চলছে সংক্রমণ ও মৃ’ত্যুর। সরকারি হিসাবেই প্রতিদিন মৃ’তের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

এর বাইরেও সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে উপসর্গ নিয়ে মৃ’ত্যুর সংখ্যা। গ্রামগঞ্জে এ সংখ্যা বেশি। দেশে প্রত্যন্ত অঞ্চলের প্রায় প্রত্যেক বাড়িতে কেউ না কেউ জ্বর-কাশি ও ঠাণ্ডায় আক্রান্ত।

অনেকেই আবার সর্দি-কাশি-জ্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যাচ্ছেন বাড়িতেই। শেষ মুহূর্তে হাসপাতালে যাওয়ায় এদের অনেককেই বাঁচানো সম্ভব হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ক’রোনা ও উপসর্গ নিয়ে ১৪০ জনের মৃ’ত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃ’ত্যু হয়েছে ময়মনসিংহে। এ জেলায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী ১৭, বরিশালে ১৬, চট্টগ্রামে ১২, ফরিদপুরে ৮, খুলনায় ১৪, চুয়াডাঙ্গায় ৭, চাঁদপুরে ৮, কুমিল্লায় ১৫, দিনাজপুরে ৬, কুষ্টিয়ায় ১৪ জনের মৃ’ত্যু হয়েছে ।

এদিকে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ২২৮ জনের মৃ’ত্যুর খবর বলা হয়েছিল। একই সময়ে করোনায় নতুন শনাক্ত ছিল ১১ হাজার ২৯১ জন।