সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি ফিলিং স্টেশনে আগুন লেগে দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের শাহাজুল (৩৫) এবং একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (১৬)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল আনলোড করার সময় অসাবধানতায় আগুন ধরে। এতে অগ্নিদদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং এক শ্রমিক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানে আলম জানান, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। কীভাবে আগুন লেগেছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি