সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে খালে লাফিয়ে পড়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চাক্তাই খালে লাফিয়ে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে জোয়ারের সময় খাতুনগঞ্জের সোনামিয়ার বিল্ডিং থেকে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তারা। পরে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহতরা হলেন-বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা মামুন (১৮) ও একই এলাকার হৃদয় (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, একজনের গলায় রড ঢুকে এবং আরেক জনের খালের পানির নিচে থাকা প্লাস্টিকে আবর্জনায় পা আটকে গেলে ডুবে মারা যান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকায় জোয়ারের পানিতে লাফ দিয়ে মামুন ও হৃদয় নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দু’জনের লাশ উদ্ধার করে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

—ইউএনবি