সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ট্রাকচালক ও ৯ গরুর

খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর ঈদগাহ মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও ৯টি গরুর প্রাণহানি হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শাহিনুর মোড়ল (৪৫) যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ এলাকার হায়দার আলি মোড়লের ছেলে।

চুকনগর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস সাতক্ষীরা দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক শাহিনুরসহ তিন জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শাহিনুর মারা যান।

এছাড়া ট্রাকে থাকা ৯টি গরুর প্রাণহানি হয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি