সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আইপিএলে শূন্যতে আউট হওয়ায় চড় খেয়েছিলেন টেলর!

অনলাইন ডেস্ক :

রস টেলরের আত্মজীবনী প্রকাশের পর থেকে বিস্ফোরক সব তথ্য বের হচ্ছে। শুরুর দিন নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ণবাদের কথা শোনা গিয়েছিল। এবার জানা গেলো, আইপিএলে তার অপমানজনক এক অধ্যায়ের খবর। গুরুতর সেই অভিযোগে তিনি দাবি করেছেন, একবার শূন্যতে আউট হওয়ায় রাজস্থান রয়্যালসের মালিক চড় মেরেছিলেন তাকে! নিউজিল্যান্ড ব্যাটারের লেখা বইটির নাম ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’। প্রথম দিনের মতো এই তথ্যটিও বিস্মিত করেছে সকলকে। পিটিআইয়ের করা রিপোর্ট থেকে জানা গেছে, ওই বইয়ের অজানা আরেকটি তথ্য। ঘটনাটি ২০১১ সালের আইপিএলের। আর চড় মারার কা-টি করেছিলেন রাজস্থানেরই এক মালিক। রস লিখেছেন, ‘‘রয়্যালসের এক মালিক তখন আমাকে বলেছিল, ‘রস তোমাকে শুধু ডাক মারার জন্য আমরা মিলিয়ন ডলার দেই না’। কথাটি বলেই সে আমার মুখের ওপর তিন-চারবার চড় মেরেছিল।’’
ঘটনাটি ঘটেছিল ম্যাচের পর। ওই সময় তার দলের নেতৃত্বে ছিলেন শেন ওয়ার্ন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ব্যাট করার সময় রস ১৯৫ রানের জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছিলেন। ম্যাচ শেষে টিম হোটেলের ছাদে কা-টি ঘটান রাজস্থানের ওই মালিক। যার নাম তিনি প্রকাশ করেননি। তখন টিমের সবাই, ম্যানেজমেন্টের লোকরা উপস্থিত ছিল। ছিলেন ব্রিটিশ অভিনেতা এলিজাবেথ হার্লিও (ওই সময় শেন ওয়ার্নের বান্ধবী)। টেইলর ওই ঘটনার কথা তুলে ধরে আরও লিখেছেন, ‘ঘটনার সময় তিনি হাসছিলেন। চড়গুলো জোরে ছিল না, কিন্তু আমি নিশ্চিত পুরো ঘটনাটা অভিনয়ও ছিল না। এ নিয়ে কোনও ইস্যু তৈরি করতে চাইনি। কিন্তু আমি ভাবতেই পারি না একটা পেশাদার ক্রীড়া পরিবেশে এমনটা হচ্ছে।’