সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে দুই পরিবারের ৮ সদস্য অজ্ঞান অবস্থায় উদ্ধার

সিলেট সদর উপজেলার বড়শালা থেকে দুই পরিবারের আট সদস্যকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় টিনশেডের একটি বাসা থেকে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।

তারা হলেন- সাজেদা বেগম (৫০), তার ছেলে সোহানুর রহমান সাগর (১৭), একই পরিবারের মেয়ে নিগার সুলতানা (২৯) এবং অন্য পরিবারের ৫৭ বছর বয়সী রানী দে, সুভাষ চন্দ্র দে (৬৫), শ্রীভাস চন্দ্র দে (৬০), সত্যেন দে (৩৫), শিবানী চন্দ্র দে (৫২) ও গৌরী।

জ্ঞান ফেরা হাসপাতালে চিকিৎসাধীন নিগার সুলতানা বলেন, শুক্রবার রাতে দুই পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তবে তার ভাই সাহেদ আহমদ রাতে অন্যত্র খেয়ে আসায় বাসায় রাতের খাবার খাননি। সাহেদ প্রায় পুরো রাতই জেগে ছিলেন।

তিনি বলেন, শনিবার ভোর ৫টার দিকে আমাদের চোখে জ্বালাপুরা করছিল। তখন চিৎকার করে ঘুম থেকে উঠি। তারপর কয়েকবার বমিও করি। চিৎকার শুনে আমার ভাই দৌঁড়ে এসে দেখেন, রান্নাঘরের জানালার গ্রিল কাটা।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি চোরেরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা কিছু আলামত জব্দ করেছি। তবে বিস্তারিত তদন্তের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

গত ২৬ জুলাই সিলেটের ওসমানীনগর উপজেলার একটি ভাড়া বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী এক পরিবারের পাঁচ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই সদস্যের মৃত্যু হয়।

তারা হলেন রফিকুল ইসলাম (৫০) ও তার ১৬ বছরের ছেলে মাহিকুল ইসলাম।

গত ৬ আগস্ট রফিকুল ইসলামের মেয়ে সামিরা ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

—ইউএনবি