সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অবশেষে আমিরাতে ফাহাদ

অনলাইন ডেস্ক :

ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে সংশয়ে ছিলেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। সব জটিলতা কাটিয়ে অবশেষে ফাহাদ এখন আরব আমিরাতের পথে। আগের দিন ভিসা পেয়েছেন। সোমবার সকালে ঢাকা ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দুপুরের বিমানে চড়েছেন। আজ মঙ্গলবার আবুধাবি ও পরের সপ্তাহে দুবাইয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হবে। সেখানে খেলতে পারলে ফাহাদের গ্র্যান্ডমাস্টার্স নর্ম পাওয়ার সুযোগ রয়েছে। আগেই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ছেলে তাহসিন তাজওয়ার গেছেন সেখানে। সোমবার ফাহাদের সঙ্গে গেছেন আরেক দাবাড়ু মেহেদি হাসান পরাগও। ঢাকা ছাড়ার আগে ফাহাদবলেছেন, ‘আরব আমিরাতে খেলবো বলে আমি দুইমাস ধরে অনুশীলন করে আসছি। সেখানে ভালো করতে পারলে নর্ম অর্জন সম্ভব হবে। আমি আমার মতো করে চেষ্টা করে যাবো।’