সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেট মেরিন একাডেমিতে জাতীয় শোক দিবস পালন

জেলা প্রতিনিধি:

স্বাধীনতার স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট মেরিন একাডেমিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকালে সিলেট সদর উপজেলাধীন বাদাঘাটস্হ মেরিন একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।
দুপুরে একাডেমি হলরুমে আলোচনা সভা, দোয়া মাহফিল,দুস্হদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
সিলেট মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর এর সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা শেষে আয়োজিত দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়।
পরে একাডেমি প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপন করেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন আই কে তৈমুর।