সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার ভোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন-উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান আলী (৬৫) ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)।

আহত অটোরিকশা চালক রতন (২৩), মারুফ (২০) ও তাহিরা (৪) বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে উপজেলার নজুনবাগ এলাকায় অটোরিকশাটি পেছন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান আলী ও নেপাল চন্দ্র নিহত হন। হতাহতরা ঘাটাইল সদর ইউনিয়নের আন্দিপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষ অটোরিকশাযোগে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকান হন।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

—-ইউএনবি