সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পরিত্যক্ত বাড়িতে মিললো স্কুলছাত্রের মরদেহ; হত্যার অভিযোগ পরিবারের

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) মধ্যরাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলছাত্রের নাম রোমিও (৮)। সে বালিয়াডাঙ্গি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং বালিয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।

মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশ ও স্বজনদের প্রাথমিক ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে, ঠিক কি কারণে রোমিওকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল বলেন, বাড়ি থেকে কিছুদুরে একটি পরিত্যক্ত বাড়িতে স্কুলছাত্র রোমিও’র মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে। রোমিওর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আমিনুল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রোমিও হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের বড় ভাই রকি হোসেন বলেন, সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে রোমিও নিখোঁজ ছিল। সারাদিন তার খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। মধ্যরাতে খবর আসে পার্শ্ববর্তী জনৈক মির্জা মশিউর রহমানের পরিত্যক্ত বাড়িতে তার লাশ পাওয়া গেছে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা কিছুই বুঝতে পারছেন না তারা।

চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। এত ছোট্ট শিশুকে কিভাবে হত্যা করলো দূর্বৃত্তরা। তাদের পরিবারের সাথে কারো বিরোধও নেই। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।