সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নতুন হলের দাবিতে শেবাচিমের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিরাপদ ছাত্রাবাসের দাবিতে বুধবার সকাল থেকে একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করছে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) কয়েকশ শিক্ষার্থী।

সকাল ৮টার দিকে আন্দোলনকারীরা একাডেমিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে তারা জানান, ছাত্র-ছাত্রীদের জন্য তিনটি করে পৃথক ছয়টি হল রয়েছে। যার প্রতিটি হলের অবস্থাই জরাজীর্ণ। এ ছাড়া জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তরা প্রায়ই শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

কলেজের ছাত্রী লিসা আক্তার বলেন, ছাত্রী হ‌লের অবস্থা খুবই খারাপ। প্রতিনিয়ত আমাদের আতঙ্কের মধ্যে থাকতে হয়।

কলেজের ছাত্র এহসান উল্লাহ জানান, হাবিবুর রহমান ছাত্রাবাসের অবস্থা খুবই নাজুক। তাই নিরাপদ হলরুমেরও দাবি জানান তারা।

তাহসিন আহমেদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর আগে হাবিবুর রহমান ছাত্রাবাসটিকে পরিত্যক্ত ঘোষণা করলেও ছাত্রদের পুনর্বাসনের জন্য এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণে দৃশ্যমান অগ্রগতি না ঘটলে আমাদের আন্দোলন চালিয়ে যাবো বলে হুশিয়ারি দেন তিনি।

শিক্ষার্থী তাহসিন আহ‌ম্মেদ জানান, হাবিবুর রহমান ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষনা করেছে কতৃপক্ষ। দ্রুত এই ছাত্রদের পুন:আবাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছে কিন্তু হল নির্মান করা হয়নি। আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মানে দৃশ্যমান অগ্রগতি না ঘটলে আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

৪র্থ ব‌র্ষের ছাত্র সাগর ‌হো‌সেন ব‌লেন, সাত দি‌নের ম‌ধ্যে হল নির্মা‌ণের দৃশ‌্যমান কাজ দেখ‌তে চাই। এছাড়া ঝু‌কিপূর্ণ হ‌লের ছাত্র ও ছাত্রী‌দের নিরাপদ স্থা‌নে রাখার দাবি কর‌ছি। তা না হ‌লে অনির্দিষ্টকা‌লের জন‌্য একা‌ডে‌মিক কার্যক্রম বন্ধ থাক‌বে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, শিগগিরই দুটি হোস্টেল নির্মাণের কাজ শুরু হবে এবং যত দ্রুত সম্ভব আমরা কাজ শুরু করব।

—-ইউএনবি