সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নতুন তিনটি উপজেলা হচ্ছে

অনলাইন ডেস্ক :

নতুন করে আরও তিনটি উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৫টি। সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হচ্ছে- মাদারীপুরের ডাসার। কক্সবাজারে ঈদগাও ও সুনামগঞ্জের মধ্যনগর। সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী ও নিকার- এর সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ। এখন থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ উপজেলা নামে পরিচিত হবে। নিকারের বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে দেওয়া প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানিয়েছেন, নিকারের বৈঠকে মন্ত্রীরা সচিবালয় থেকে এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পদ্মা সেতুর পিলারগুলোতে জাহাজ বা ফেরির ধাক্কা লাগার কোনও আশঙ্কা নেই বলে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ ব্যাপারে গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতুর পিলারগুলোতে কোনও নৌযানের সরাসরি ধাক্কা লাগার আশঙ্কা নেই। কেননা, প্রতিটি পিলারের চারপাশে পিলারক্যাপ রয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরিটি ক্যাপেই ধাক্কা খেয়েছে। তিনি আরও জানান, পদ্মা সেতুর আশপাশ দিয়ে নৌযানসমূহের চলাচলের জন্য চ্যানেল ঠিক করে দেওয়া হয়েছে।