সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

করোনা ও উপসর্গে দুপুর পর্যন্ত দেশের ১৩ জেলায় ১৪৫ জনের মৃ’ত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ দিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এরপর ময়মনসিংহে ১৯ জন, বরিশালে ১৬ জন, পটুয়াখালিতে ২ জন, খুলনায় ১১ জন, যশোরে ২ জন, ফরিদপুরে ৯ জন, কুমিল্লায় ১০ জন, চাঁদপুরে ৬ জন, টাঙ্গাইলে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন এবং চট্টগ্রামে ১৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।

মঙ্গলবার (২৭ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯২ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।