সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ইউরোপে গ্যাস সরবরাহ ৩ দিন বন্ধ রাখবে রাশিয়া

অনলাইন ডেস্ক :

আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে রাশিয়া। রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাজপ্রম জানিয়েছে, গ্যাসলাইনটি ‘রক্ষণাবেক্ষণের জন্য’ এ তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্যাজপ্রম এক বিবৃতিতে বলেছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের ট্রেন্ট ৬০ গ্যাস কম্প্রেশন ইউনিটটি এক হাজার ঘণ্টা রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। এজন্য তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জার্মানির সিমেন্সের প্রযুক্তিবিদেরা রক্ষণাবেক্ষণের কাজ করবেন। রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হওয়ার পর থেকে প্রতিদিন ৩৩ মিলিয়ন ঘনমিটার গ্যাসের সরবরাহ পুনরায় শুরু হবে বলেও গ্যাজপ্রমের বিবৃতিতে বলা হয়েছে। এ খবর প্রকাশের পর ইউরোপে আবার গ্যাস-সংকটের ঝুঁকি দেখা দিয়েছে। ইউরোপের দেশগুলো অভিযোগ করে বলেছে, মস্কো গ্যাস নিয়ে ব্ল্যাকমেইল করছে। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর থেকে রাশিয়া প্রায়ই গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া শুরু করেছে। কারণ ইউরোপের দেশগুলো রাশিয়ার গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।