সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সা‌ড়ে ১০টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলির চালক জহিরুল তালুকদারের (২৫), একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, সোমবার সকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হন। এসময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আহত বায়েজিদ ও রাকিবকে মৃত ঘোষণা করেন।

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউদ্দিন মি‌লন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।

—ইউএনবি