সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২, আহত ৩

খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে মহালছড়ি ও জালিয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার গচ্ছাবিল গ্রামের মো. রাজু (৩৫) ও মো. ইলিয়াছ (৩৬)। তারা পেশায় শ্রমিক।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ আহমদ জানান, মহালছড়ি থেকে ছেড়ে আসা জালিয়াপাড়াগামী কাঠবোঝাই একটি ট্রাক যাচ্ছিল।

পথে তৈকর্মা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এই সময় আরও তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

—ইউএনবি