সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুড়িগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার প্রতিবাদ ও চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের প্রেসক্লাবের সামনের চিলমারী সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জানান, গত ১৩ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে তিন বছর করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তা অগ্রহণযোগ্য। কারণ স্বল্প সময়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের সিলেবাস শেষ হবেনা এবং প্রয়োজনীয় দক্ষতাও অর্জিত হবেনা। ফলে চাকরির ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার হবেন।

এছাড়া প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, হোস্টেল সুবিধা সম্প্রসারণ,ব্যবহারিক পরীক্ষার জন্য উন্নতমানের যন্ত্রাংশ সরবারহের দাবী জানান তারা।

—-ইউএনবি