সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কক্সবাজার সৈকতে ভেসে এলো জীবিত ডলফিন

কক্সবাজার সমুদ্র সৈকতে জীবিত একটি ডলফিন ভেসে এসেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ইনানী পাটুয়ারটেক থেকে কিছু দূরে সমুদ্র সৈকতে ভেসে আসে।

জানা যায়, পাটুয়ারটেক সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখা যায়। সঙ্গে সঙ্গে সেখানে ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন বিচ কর্মীরা। কিন্তু ডলফিনটি আবারও তীরে ফিরে আসে।

পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে যায়। পরে ডলফিনটি মারা যায়।

সমুদ্র গবেষণা ইনস্টিটিউট , বনবিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা ডলফিনের মৃত্যুর বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

—ইউএনবি