সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সিলেটে ব্র্যাকের উদ্দ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা ২৩ আগষ্ট মঙ্গলবার দুপুরে নগরীর টিলাগড়স্থ ইউসেফ ট্রেনিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রাইড প্রকল্প কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিক’র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ,১৯,২০ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার কণা,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সিলেট এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়,সদর উপজেলা সমবায় অফিসার মনির হোসেন,
উপজেলা সমবায় অফিসার, সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. কামরুজ্জামান।
আলোচনা সভায় সমাপনি বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক
অনিক আহাম্মেদ অপু।
সভায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি এর প্রাইড প্রকল্পের লিড দেবাংশু কুমার ঘোষ সহ অন্যান্য বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।