সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

কবি মাহবুবা সামসুদ’র ইন্তেকাল

সিলেট অফিস :
বিশিষ্ট কবি ও লেখিকা মাহবুবা সামসুদ আর নেই। তিনি বুধবার (২৪ আগস্ট) সকাল আটটায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, দুই পুত্র সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামায বুধবার বাদ আসর হযরত শাহজালাল র. মাজার মসজিদে অনুষ্ঠিত হয়।
মাহবুবা সামসুদ ১৯৫৭ খ্রিস্টাব্দের ১৮ অক্টোবর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালপার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কবিতার পাশাপাশি গল্প ও ভ্রমণ কাহিনী লিখে গেছেন।
তার প্রকাশিত গ্রন্থ ‘বারাক উপত্যকায় আমরা ক’জন’, ‘বিরহ অবেলায়’, ‘জলবালিকা’, ‘আরণ্যক মন’, ‘মন পবনের মন’, ‘একটুকু ছোঁয়া লাগুক মনে’, ইত্যাদি।
তিনি সিলেট বেতারের একজন নিয়মিত কথক ছিলেন। পাশাপাশি দক্ষ সংগঠক হিসেবেও ছিলেন সুপরিচিত।
মাহবুবা সামসুদ বাংলাদেশ কবিতা সংসদ পাবনা থেকে সাহিত্য পদক-১৪১০, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র খুলনা কতৃক খান সাহেব সুলতান আহমেদ পদক-২০০২, গঙ্গা বুড়িগঙ্গা সম্মেলন পদক-২০০৩, ভাষা সংস্কৃতি আকাদেমি পদক ২০২২, হাফলং অসম কতৃক তৃতীয় মহা সম্মেলন পদক ২০০৬, বাংলাদেশ লেখিকা সংঘ পদক ২০০৯, শিলচর আসাম ভারত কতৃক শ্রেস্ট নন্দিনী ২০১০ পদক, রাগিব রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা পদকসহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন।
বিশিষ্ট কবি ও লেখিকা মাহবুবা সামসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সভাপতি আবু মালিহা, সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দক্ষিণ সুরমা লেখক ফোরাম সভাপতি জহির উদ্দিন জালাল, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
নেতৃবৃন্দপৃথক শোক বার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।