সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির আহমেদ জানান, দুপুর ১২টা ৫৯ মিনিটে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

মাহবুব তালুকদার ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান।

১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দেন।

পরবর্তীতে তিনি সরকারি চাকরির ধারাবাহিকতায় বঙ্গবভনে পাঁচ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহকারী প্রেস সচিব ও বক্তৃতা লেখক ছিলেন।

১৯৪২ সালে জন্ম নেয়া মাহবুব তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৬৮-১৯৭০ সাল পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

তিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট লেখকও ছিলেন। কবিতা কথাসাহিত্যের ওপর ৪৪টি বই লিখেছেন তিনি।

তিনি ২০১২ সালে বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘বাংলা একাডেমি পুরস্কার’ লাভ করেন।

—ইউএনবি