সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেরপুরে স্কুলের টয়লেট থেকে ছাত্রের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার!

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের একটি বেসরকারি স্কুলের টয়লেট থেকে রিমন হাসান নামের এক শিক্ষার্থীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের একটি টয়লেট থেকে মৃরদেহটি উদ্ধার করা হয়। রিমন পাশের খুনুয়া গ্রামের মোঃ সাগর মিয়ার ছেলে। রিমন হাসান ওই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক সাগর মিয়া ও মা রশিদা বেগমের চার ছেলের মধ্যে রিমন ছিল দ্বিতীয়। গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) সে স্কুলের পরীক্ষায় অংশ নেয়। বিকেলে মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলে বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আবার বাইরে বের হয় রিমন। সে মাঝে মধ্যেই না বলে নানা বাড়ি গিয়ে থাকতো। তাই রাত পেরিয়ে গেলেও তার বাবা-মা খোঁজ নেননি। আজ শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলের নাইট গার্ড শেখ ফরিদ স্কুলের টয়লেটে হাত-মুখ ধুতে গিয়ে বিবস্ত্র ও কাদামাটি মাখা অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্কুলের পরিচালককে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রিমনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ময়মনসিংহের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ বলেন, রিমনের শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কোনো আক্রোশ বশতঃ হত্যা করা হয়েছে।
এব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, ঘটনার তদন্ত চলছে এবং নিহত কিশোরের পরিবার থেকে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।