সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ এড়াতে রামগড়ে ১৪৪ ধারা জারি

ফাইল ছবি

খাগড়াছড়ির রামগড়ে একই সময়ে, একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের ডাকা সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। পৌর শহরের মাস্টারপাড়া সিনেমাহল এলাকা থেকে পৌর ভবন এলাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত রবিবার রাতে এ আদেশ জারি করেন। ১৪৪ ধারা জারির কারণে কোনো সভা-সমাবেশ হয়নি।

দ্রব্যমূল্যেরর ঊর্ধ্বগতি ও বিভিন্ন স্থানে নেতাকর্মী হত্যা, আহতের ঘটনার প্রতিবাদে উপজেলা বিএনপি সোমবার রামগড় পৌরভবন সংলগ্ন সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূইয়ার বাসভবন চত্বরে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।

অন্যদিকে, ছাত্রলীগ ওইদিন একই সময়ে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভার কর্মসূচি নেয়।

ইউএনও জানান, এ অবস্থায় সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ করে রবিবার রাতে ১৪৪ ধারা জারি করে।

—ইউএনবি