সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

৫ টাকা কমল জ্বালানির মূল্য, মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর

ফাইল ছবি

সরকার সকল প্রকার জ্বালানির মূল্য ৫১ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধির ২৩ দিন পর প্রতি লিটারে কমালো মাত্র পাঁচ টাকা। এর আগে জ্বালানি মূল্য কমানোর হবে বলে জানিয়েছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, এখন ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৯ টাকা, পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করা হয়নি।

মঙ্গলবার মধ্যরাত থেকে জ্বালানির নির্ধারিত মূল্য কার্যকর হবে।

দুই এক দিনের মধ্যে জ্বালানির মূল্য নতুন করে নির্ধারণ করবে সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন মন্তব্যের পর এই ঘোষণা আসল।

এর আগে গত ৬ আগস্ট সরকার রেকর্ড পরিমাণ সকল প্রকার জ্বালানির মূল্য বৃদ্ধি করে। ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা।

—ইউএনবি