সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডামুড্যা বন্দরে ৭ ব্যবসায়িকে জরিমানা

জেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর):

ডামুড্যা বন্দরে মনিটরিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ ব্যবসায়িকে ১০ হাজার পাঁচশত টাকা পরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট ) সকাল ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ। দোকানের মালামাল মেইন সড়কে রাখার অপরাধে সাদিয়া স্টোর ১ হাজার, মৃধা স্টোর ২ হাজার, মদিনা স্টোর ২ হাজার, ডামুড্যা বন্দরের ব্যাংক রোডে ফল ব্যবসায়ী মেইন সড়ক জুড়ে রাখায় ব্যাংকে আসা যাওয়ার লোকজনের সমস্যার কারণে নিপু ফল ভান্ডারকে ২ হাজার টাকা, ইমরান ২ হাজার টাকা, ইসমাইল বাবুর্চি ৫০০ টাকা। ডামুড্যা বন্দরে মেইন সড়কগুলি বিভিন্ন ব্যবসায়ীরা জুড়ে রাখায় জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শফিকুল্লাহ বেপারী।