সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ফাইজারের ৩ ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয়

নিজস্ব প্রতিবেদক :

ফাইজারের ৩ ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয়বুধবার প্রকাশিত নতুন গবেষনায় এ দাবি করেছে ফাইজার। তাদের দাবি, ফাইজারের টিকার দুই ডোজ নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তিন ডোজ নিলে তার থেকে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি করবে।

নতুন গবেষনায় বলা হয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্যে টিকার ৩ ডোজ দেয়ার পর পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় যা ডেল্টা ধরনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দেবে। এছাড়াও ৬৫ থেকে ৮৫ বছর বয়সিদের মধ্যে ১১ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করা হয়েছে গবেষণায়। তবে দুই ডোজ টিকা নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ টিকা দিতে হবে।

গবেষণায় অংশ নেয়া ২৩ ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। টিকার তৃতীয় ডোজ দেয়ার বিষয়ে আগামী মাসেই এফডিএ’র কাছে অনুমোদন চাইবে ফাইজার।