সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শ্রীলংকার বিপক্ষে ২০১৮ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্রামেন্টে বাঁচা-মরার লড়াইয়ে আজ বৃহস্পতিবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জিতলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে টাইগাররা। আর হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই এবারের এশিয়া কাপ শেষ করতে হবে গত দুইবারের ফাইনালিস্ট বাংলাদেশকে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার মোকাবেলা বাংলাদেশ। ২০১৮ সালে এই ভেন্যুতেই এশিয়া কাপের মঞ্চে শ্রীলংকাকে নাস্তানাবুদ করেছিলো টাইগাররা। লংকানদের ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ। তবে সেটি ছিলো ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। তারপরও ২০১৮ সালের ঐ জয়টি বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিবে। একই আসরে এই ভেন্যুতে আরও ২টি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। দু’টিতেই ভারতের কাছে হারে তারা। এরমধ্যে ফাইনালও ছিলো। ৩ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো বাংলাদেশের। তবে দুবাইয়ের এই ভেন্যুতে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গত টি-টোয়েন্টি বিশ^কাপে সুপার টুয়েলভের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ম্যাচটি ৮ উইকেটে হারে টাইগাররা। প্রথম ব্যাট করে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের মাত্র তিন ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের ছুঁেড় দেয়া ৭৪ রানের টার্গেট স্পর্শ করতে মাত্র ৩৮ বল লাগে অস্ট্রেলিয়ার। তবে ঐ লজ্জাজনক হারের স্মৃতিকে ভুলে কাল জ¦লে ওঠার প্রত্যাশায় বাংলাদেশ। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।