সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

নারী সাফের জন্য দল ঘোষণা করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এই আসরের জন্য ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েছেন গোলকিপার মিলি। তার পরিবর্তে দলে ফিরেছেন সাথী বিশ্বাস। গত বছর এশিয়ান কাপ বাছাইয়ের স্কোয়াডে ছিলেন তিনি। এবারের সাফে অংশ নিচ্ছে সাতটি দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা খেলবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে আছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের শীর্ষ চার দল লড়বে সেমিফাইনালে। নারী সাফের পাঁচ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৬ সালে একবারই ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা; কিন্তু ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল সাবিনাদের।
বাংলাদেশ ম্যাচের সূচি :
৭ সেপ্টেম্বর ২০২২, রাত ৮টা
বাংলাদেশ বনাম মালদ্বীপ
১০ সেপ্টেম্বর ২০২২, দুপুর ১টা ৩০ মিনিট
পাকিস্তান বনাম বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২২, রাত ৮টা
বাংলাদেশ বনাম ভারত
বাংলাদেশ দল
গোলরক্ষক : রুপনা চাকমা, ইতি রানী ও সাথী বিশ্বাস
ডিফেন্ডার : মাসুরা পারভীন, আঁখি খাতুন, শামসুন্নাহার (সিনিয়র), শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, আনাই মগিনি, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), সোহাগী কিসকু, স্বপ্না রানী ও ঋতুপর্ণা চাকমা
ফরোয়ার্ড : সানজিদা আক্তার, মার্জিয়া, সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার, সিরাত জাহান স্বপ্না, তহুরা খাতুন, আনুচিং মোগিনি ও সাজেদা খাতুন।