সাম্প্রতিক
কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ শীতের আগাম সবজির দাম চড়া, মাছ-মাংসেও মিলছে না স্বস্তি বাংলাদেশের মতো ভারতেও সরকার বদলের চেষ্টা চলছে: রাজনাথ সিং ড. ইউনূসকে অ্যাওয়ার্ড দিলেন হিলারি ক্লিনটন, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি হাসিনাকে ফেরাতে দিল্লিকে চাপ দেবে ঢাকা, কনস্যুলার সংলাপে থাকেছ যেসব বিষয় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী চুয়েটের সদস্যদের ছাড়াই উপাচার্যের অনলাইনে সিন্ডিকেট সভা কোনো সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী এনবিআরের দুই কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে উত্তর তৈরি করে ছড়ায় চক্র: এসআরবি দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
Skip to content

আল-আমিনের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

অনলাইন ডেস্ক :

জাতীয় দল থেকে দীর্ঘদিন ধরেই বাইরে আছেন পেসার আল-আমিন হোসেন। ঘরোয়া লিগগুলোতে তাকে দেখা যায়। এর মাঝেই এই পেসারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন তার স্ত্রী। বৃহস্পতিবার এ বিষয়ে তিনি মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। সাংবাদিকদের কাছে আল-আমিনের স্ত্রী দাবি করেছেন, আল-আমিন হোসেন তাকে শারীরিক নির্যাতন করেন। দীর্ঘদিন ধরে মারধর করে আসছেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে থানায় অভিযোগ দিতে আসেন। আল-আমিন দম্পতির পরিবারের দুই সন্তান। সবাইকে আল-আমিন ঘর থেকে বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তার স্ত্রী। আল-আমিনের বিরুদ্ধে তিনি আরো বিস্ফোরক অভিযোগও এনেছেন। তার দাবি, অন্য এক নারীর সঙ্গে নাকি আল-আমিনের অবৈধ সম্পর্ক আছে। গত ২৫ আগস্ট আল-আমিন বাসায় গিয়ে স্ত্রীকে বেদম মারধর করে ঘর থেকে বের করে দেন। এত কিছুর পরও সন্তানদের কথা ভেবে আল-আমিনের সঙ্গে ঘর করতে চান তার স্ত্রী। এদিকে মিরপুর থানার পুলিশ অভিযোগটি যাচাই করে দেখছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে বলে জানিয়েছে পুলিশ।