সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিকৃবির বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের গবেষণাগার উদ্বোধন

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগে একটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ল্যাবরেটরিটি উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন ভাইস-চ্যান্সেলর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরবর্তীতে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান মোসাঃ রুবাইয়াৎ নাজনীন আখন্দের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাই উল্লেখ করার মতো।” তিনি বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগের ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণ করার অনুরোধ করেছেন। জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, লেমিনার এয়ার ফ্লো কেবিনেট, স্পেকট্রোফটোমিটার, পিসিআর এনালাইজার, ইলেকট্রোফরেসিস চেম্বার, ইউভি ট্রানসিলোমিনেটর, বায়োকেমিক্যাল এনালাইজারসহ নানারকম অত্যাধুনিক যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।