সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরে মাদক কারবারীর অত্যাচারে অতিষ্ঠ পুলিশ পরিবার

আনার আলী

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটিয়ার মাঠখোলা গ্রামে এক মাদক কারবারীর অত্যাচারে একটি পুলিশ পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। জানা যায়, ওই গ্রামের সমশের আলীর ছেলে ইমরান মিয়া বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকুরী করছে। বর্তমানে ঢাকায় কর্মরত আছেন। ইমরানের পরিবার একই গ্রামের মনু মহাজনের ছেলে শামীম মিয়া মাদক সম্রাটসহ তার আরও ৫-৬জন সহযোগী একত্র হয়ে ওই পুলিশ পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের ছোট ভাই আনার আলী। এছাড়া রইজ উদ্দিনের স্ত্রী রৌশনআরা বাদী হয়ে বিজ্ঞ সি.আর আমলী আদালত শেরপুর ঝিনাইগাতী কোর্টে শামীম গংয়ের নামে বিচার চেয়ে ৩৪২, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩২৩, ১১৪ ও ৩৪ ধারায় আরেকটি মামলা করেছেন। ভোক্ত ভোগী পরিবারের রইজ উদ্দিন, আসিফ, সংশের আলী, ছাহেরা, ছাইদুল, সাইফুল, লিটন জানায়, থানায় শামীমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পুলিশ সদস্যের পিতা সমশের আলী বলেন, শামীমের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাই না। কেউ কিছু বললেই মাদক কিংবা নারী দিয়ে ফাঁসিয়ে দিবে বলে ভয়-ভীতি প্রদর্শন করে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইঁয়া জানান, অভিযোগ পাওয়া গেছে, আমরা তদন্ত করছি। তদন্তের সাপেক্ষে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে।

অভিযোগে জানা যায়, একটি গ্রাম্য শালিসকে কেন্দ্র করে ওই পরিবারকে শামীম বাহিনী মোটর সাইকেল নিয়ে বাড়ির আশপাশে গিয়ে ভয়-ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছে। পুলিশ সদস্যের বড় ভাই আলম বাদশা জানান, আমি দীর্ঘদিন থেকে তিনানী বাজারে ডাবের ব্যবসা পরিচালনা করে আসছি। পুরো শেরপুর জেলায় আমার ডাবের ব্যবসা এবং উক্ত ব্যবসা করে আমি প্রতিষ্ঠিত। কিন্তু সম্প্রতি সময়ে গ্রাম্য শালিসে তাঁর সাথে আমাদের পরিবারের বাক-বিতন্ডার কারণে এখন আমার পুরো পরিবারের উপর চড়াও হয়েছে। দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় রাস্তা-ঘাটে কোন কারণ ছাড়াই টাকা দাবী করে আসছে। এতে আতংকের মধ্যে রয়েছে ওই পুলিশ পরিবারের সদস্যরা। শামীমের ভয়ে বাজার-ঘাট ও কলেজ যেতে পারছে না বলে দাবী জানিয়েছে ওই পুলিশ পরিবার।

উক্ত বিষয়ে অভিযুক্ত শামীম মোবাইলে জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্র। আমি তাদেরকে কোন ভয়ভীতি বা হুমকি ধামকি প্রদর্শন করি নাই এবং মাদকের সাথে জড়িত নয় বলে জানান তিনি।