সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

ভোগান্তি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ

কঠোর লকডাউন উপেক্ষা করে শহরে আসা-যাওয়া করছে মানুষ।

নিজস্ব প্রতিবেদক :

সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের সপ্তম দিনেও ভোগান্তিকে সঙ্গী করে রাজধানীতে ফিরেছে সাধারণ মানুষ। এ সময় অনেককে রিকশা, ভ্যান, মোটরসাইকেলে আবার কেউ পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে সাভার ও আশুলিয়ার বাসস্ট্যান্ড এলাকাগুলোতে লোকজনের ভিড় দেখা যায়। এ সময় দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার-পরিজন নিয়ে নিজেদের গন্তব্যে যেতে দেখা যায়। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বেশিরভাগ মানুষকে রিকশাযোগে চলাচল করতে দেখা গেছে। সিরাজুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, সিরাজগঞ্জ থেকে হাইসে করে এসেছি। আমাকে গাজিপুরের চন্দ্রা নামিয়ে দিয়েছে। তার পরে রিকশা করে এখানে নবীনগর এসেছি। থাকি সাভার ব্যাংক টাউন এলাকায়। বাবা-মা এখানে থাকেন তাই চলে এসেছি। গ্রামে একা ঈদ করতে গিয়েছিলেন বলে জানান তিনি। ফরিদপুর থেকে আসা আশরাফ নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, লকডাউন এত কঠোর হবে বুঝতে পারিনি। আগেও তো লকডাউন দিয়েছে সরকার। তখন তো গাড়ি পাওয়া যেত, এখন তাও নেই। তিনি আক্ষেপ জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে কী করবো আমরা বলেন। আমাদের তো গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেয়া উচিত ছিল। চাকরি বাঁচাতে হবে তাই চলে আসলাম। উল্লেখ্য, ২৩ জুলাই ভোর ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই সময়ে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া গণপরিবহন, শিল্প-কারখানা বন্ধ রয়েছে। এর আগে ঈদযাত্রার জন্য বিধিনিষেধে শিথিলতা দেয় সরকার। এই সুযোগে অনেকে গ্রামে ফেরে। পরে বিধিনিষেধের কারণে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় অনেকে কর্মস্থলে ফিরতে বিপাকে পড়েন।