সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

দেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা

অনলাইনন ডেস্ক :

চীন থেকে ক্রয়কৃত সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়।
ঢাকা বিমান বন্দরের স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ ইউএনবিকে বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা নিয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে দেশে অবতরণ করে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবারে (৩০ জুলাই) চীন থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবার কথা রয়েছে।
এর আগে গত ১৭ ও ১৮ জুলাই সিনোফার্মের হতে ক্রয়কৃত মোট ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পৌঁছায়। চীনের সাথে টিকা ক্রয়ের চুক্তির ভিত্তিতে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করা হচ্ছে।