সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের নকলায় বজ্রপাতে নিহত ২

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নকলায় বজ্রপাতে দুই জন নিহত হয়েছে । ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে ।

নিহতরা হলেন নকলা উপজেলার উরফা ইউনিয়নের হাসনখিলা গ্রামে মনেজ আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃত সিদ্দিক সরকারের ছে‌লে নাজমুল হক (৪৫)।

স্থানীয়সূত্রে জানা যায় রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে তার বাড়ীর পাশে বীজতলায় আমন ধানের চারা তুলতে যায়। ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং হঠাৎ বজ্রপাতে রফিকুল আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । পরে স্বজনরা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরজন নাজমুল হক সকা‌লে বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরতে যায়। বাড়ি ফি‌রতে বিলম্ব হওয়ায় তার বড় ভাই মোজাম্মেল হক তাকে খুজতে বের হয় এবং খোজাখুজির এক পর্যায় ওই গ্রামের সফর উদ্দিনের পুকুর পাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ।

নকলা থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বলেন এসব ঘটনায় আইনগত ব‌্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ।