সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ল ৬৫ বসতঘর

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আজাদুল ইসলাম জানান, আগুন নেভাতে গিয়ে আটজন দগ্ধ হয়েছেন।

তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আজাদুল।

—ইউএনবি